,

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাটিবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় যাত্রী বোঝাই একটি সিএনজি দাঁড়িয়েছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী মাটিবোঝাই ট্রাক সিএনজিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালে আনার পর এক তরুণ মারা গেছেন। তবে তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।’

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত