,

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারামুক্ত

news-image

অনলাইন ডেস্ক : অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বুধবার সন্ধ্যার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে। তার নামে ৩৩টি বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলা তিনি জামিন পান।

জেলার আরও জানান, ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তারের পর ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। তার স্বামীর নাম মোহাম্মদ রাসেল এবং বাবা নাম রফিকুল ইসলাম তালুকদার। ঢাকার কাফরুল থানার কাজিপাড়া এলাকায় তাদের বাসা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মো. কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত