,

হাতিরঝিলে ঠাঁয় দাঁড়িয়ে যানবাহন, গাড়িতে বসেই ইফতার

news-image

নিউজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন সড়কে রোজার দ্বিতীয় দিনেও ইফতারির আগে যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলে অফিস টাইম শেষ হওয়ার পর থেকে সড়কে যানবাহনসহ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সবার চেষ্টা ইফতারিতে পরিবারের সঙ্গে যুক্ত হওয়া। তবে প্রথম রোজার মতো আজও ইফতারির আগে রাজধানীজুড়ে দেখা গেছে তীব্র যানজট। এর মধ্যে সব থেকে বেশি জটলা ছিল হাতিরঝিল এলাকায়। এফডিসি ক্রসিং থেকে হাতিরঝিল পুলিশ প্লাজামুখী যানবাহনগুলোকে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে সময় মতো ঘরে ফিরতে না পেরে গাড়িতে বসেই ইফতার সেরেছেন।

সোমবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় সরেজমিনে হাতিরঝিল ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। মূলত এফডিসি ক্রসিং থেকে বাংলাদেশ বেতার পর্যন্ত ছিল সবচেয়ে বেশি জটলা। অন্যদিকে বাংলাদেশ বেতার থেকে হাতিরঝিল হয়ে মগবাজার আসার পথেও ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের।

হাতিরঝিলে সিএনজিতে বসা মনিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, তিনি প্রায় ৪০ মিনিট ধরে একই স্থানে বসে আছেন। গাড়ির চাকা একটুও ঘুরছে না। প্রচণ্ড জ্যাম আর গরমে হাপিত্যেশ অবস্থা। যাবেন উত্তরা জসিম উদদীন সড়কে মেয়ের বাসায়। একসঙ্গে ইফতার করার কথা। অথচ সময় মতো যেতে পারবেন কি না- তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

হাতিরঝিলে ৪০ মিনিট দাঁড়িয়ে আছি। কখন জটলা ছাড়বে আর কখন মেয়ে-নাতনির সঙ্গে ইফতারি করবো কে জানে’- বলেন মনিরুল ইসলাম।

যানজট মাড়াতে অনেককে রুট পরিবর্তনের চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু তাতেও জটলা থেকে মুক্তি মেলেনি। বাইসাইকেল চালকরা ফুটপাত ধরে হেঁটেছেন বাহনটিকেই উল্টো নিজের কাঁধে চড়িয়ে।

শুধু হাতিরঝিল নয়, রোজার দ্বিতীয় দিন বিকেলে বনানী ও গুলশান এলাকার চিত্রও ছিল একইরকম। মূলত বিকেল ৩টায় সরকারি অফিস ছুটি ও পরিবারের সঙ্গে কর্মজীবীদের ইফতার করার তাড়ার কারণেই সড়কে বাড়তি চাপ তৈরি হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।

পুলিশ প্লাজা থেকে গুলশান-১ নম্বর সড়কে যানবাহনের জটলায় নাকাল রোজাদাররা। বেসরকারি চাকরিজীবী আরিফুল হক বলেন, সারাদিন অফিস করে সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতারিতে অংশ নেওয়ার একটা তাড়া থাকে। গুলশানেই ৫টা বাজে। মিরপুর পল্লবী কখন পৌঁছাবো কে জানে। আমার মনে হয় না আজ পরিবারের সঙ্গে ইফতার করতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত