,

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় দুই অটোরিকশা আরোহী নিহত, আহত ৫

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটো চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা (৩০)।

স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি বিপরীত সাইটে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোর চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৫ জন আহত হয়। এরা সবাই অটোর যাত্রী ছিলেন ।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদনের পর লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু