,

গাজীপুরে হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-গাজীপুর মহানগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে মো. শাহ পরান (১৮), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার নুরুল আমিনের ছেলে মো. সাজ্জাদ ওরফে বাঘা (১৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)। মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, ২০১৬ সালের ১ নভেম্বর দুপুরে আসামিরা পরিকল্পিতভাবে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে মো. টুটুলকে (২৭) কুপিয়ে হত্যা করে। সেই মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু