,

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রূপসী গার্মেন্টসের শ্রমিকরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

ওসি বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিষয়টি দ্রুত সমাধানে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলছি।’

এদিকে শ্রমিকরা জানান, এ মাসের ২০ তারিখে তাদের ২ মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ তখন দেয়নি এবং আজ দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু আজও বকেয়া না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকরা বলেন, ‘এভাবে ৩ মাসের বেতন বকেয়া হয়ে গেছে। বেতন চাইলে মালিকপক্ষের লোকজন মারধর করে। ছাটাই করে দেয়। আমরা বেতন ছাড়া সড়ক থেকে যাব না। আমাদের বেতন দিতে হবে।’

এদিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু