,

মাদকসেবীর হাতে নিরাময় কেন্দ্রের কর্মকর্তা খুন

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এক মাদকসেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ পোল গোমেজ (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করেছে।

শুক্রবার সকালের দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামে অবস্থিত ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন’র মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পোল গোমেজ ঢাকার সাভার থানার আনন্দপুর গ্রামের রাসেল গোমেজের ছেলে।

নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস জানান, গত ৪/৫ দিন আগে ঘাতক কিংকরকে সিগারেট খেতে দেখে নিষেধ করলে ইনচার্জ পোল গোমেজের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে নাস্তার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল তখন রান্নাঘর থাকা তরকারি কাটা ছুরি দিয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ পোল গোমেজকে চুরিকাঘাত করে কিংকর বাড়ৈ। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিংকরকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত