,

বেগম জিয়াকে মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেয়ার জন্য নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কেটেছেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন, দরজা খোলেননি। সেই খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি ও খালেদা জিয়া তা মনে রাখবেন বলে আশা করি।

হাছান মাহমুদ বলেন, জনগণ যে ভালো আছে এ কথা বিএনপি নেতারা জানেন না। জনগণ ভালো থাকুক এটি বিএনপি চায়ও না। জনগণ যে ভালো আছে এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এই করোনা সংকটের সময়ে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল। বিএনপি কখনো পাশে থাকে না।

তিনি বলেন, করোনাকালে বিএনপি দুই-একটি লোক দেখানো প্রোগ্রাম করেছে। লোক দেখানো কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে।

তথ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল। সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এমপি মারা গেছেন। তারা জনগণকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন। সেখান থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে এসেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা তো জনগণের কাছে যান না। টেলিভিশনে প্রোগ্রাম করেন, মাঝেমধ্যে লোকদেখানো দুই-একটি প্রোগ্রাম তিনি করেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তিনি। এই পানি শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ৩০ লাখ লিটার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য