,

দুই বছর পর ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাকালীন উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজন বন্ধ থাকার দু’বছর পর আবারও আমেরিকায় আয়োজন করা হচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’। এটি চলতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানান এর আয়োজক।

জানা গেছে, বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে এবারের আয়োজনে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক সিনেমার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে।

আয়োজক আজগর হোসাইন খান বাবু জানান, আমেরিকায় নতুন প্রজন্মের অনেকেই বেড়ে উঠছে যাদের জন্ম আমেরিকায়। তাদের দাদা-দাদি বা পূর্বপুরুষ বাংলাদেশের। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পরিচয় ও সংস্কৃতি তুলে ধরতে সিনেমাই অন্যতম মাধ্যম। সিনেমার নিজস্ব একটি ভাষা আছে, যা মানুষকে প্রভাবিত করে। পাশাপাশি বাংলাদেশের সিনেমা ও বাংলা সিনেমার নির্মাতা ও কলাকুশলী সম্পর্কে আমেরিকানরাও ধারণা পাবে। পরস্পরের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হবে। প্রযোজকেরা চাইলে এই আয়োজনের মাধ্যমে বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজারও খুঁজতে পারবেন।

এদিকে, আমেরিকায় ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’র মেগা আয়োজন বাংলাদেশের সিনেমার তারকা, সংগীতশিল্পী ও কলাকুশলীদের মিলনমেলায় রূপ নেয়। পাশাপাশি সিনেমার বিভিন্ন শাখার কলাকুশলীদের পুরস্কৃতও করা হয়। শিল্পীরা যাতে তাদের কাজের যথার্থ সম্মান অর্জনের মাধ্যমে পরবর্তী কাজে উৎসাহ পান, তার জন্যই এ আয়োজন বলে জানান আজগর হোসাইন খান বাবু।

উল্লেখ্য, আজগর হোসাইন খান বাবু ২০১৫ সালে আমেরিকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে শুরু করেছিলেন ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক সুপারস্টারের মহামিলন ঘটে আমেরিকায়।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত