,

ইউক্রেনে হামলার প্রভাব দেশের পুঁজিবাজারে

news-image

আনিসুর রহমান
বৃহস্পতিবারর থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া, আর তার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। গত কার্যদিবসের ধারাবাহিকতায় আজ রোববারও (২৭ ফেব্রুয়ারি) বড় পতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

২ কার্যদিবসে ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স কমেছে ২৭২ দশমিক ৫২ পয়েন্ট। এর মধ্যে আজ কমেছে ১৬৩ দশমিক ২৯ পয়েন্ট। এই সূচকটি আজ অবস্থান করছিলো ৬ হাজার ৬৭৬ দশমিক ১৪ পয়েন্টে।

পরপর ২ দিন সূচকের এহেন নজিরবীহীন পতনের সাথে সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। ডিএসইতে আজ লেনদেকৃত ৩৭৯ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১০ টির দর কমেছে ৩৬৫ টির দর এবং অপরিবর্তিত ছিলো ৪ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে গত বৃহস্পাতিবার মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিলো । এর মধ্যে দর বেড়েছিলো ৩০টির, দর কমেছে ৩২৬টির এবং দর অপরিবর্তিত ছিলো ২১টি কোম্পানির।

বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর কারণে বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

এ প্রসঙ্গে স্টক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভি বাংলাদেশ জার্নালকে বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পুঁজিবাজরের পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কায় শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজারে পতন হচ্ছে।

একই কথা বলেছেন মিডউয়ে সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের পুঁজিবাজারের পতন কে ত্বরান্বিত করছে।

মোহাম্মদ আশিকুর রহমান আরও বলেন আমাদের পুঁজিবাজার প্রায় শতভাগ ইক্যুয়িটি নির্ভর। দেশের পুঁজিবাজরে লেনদেনের ক্ষেত্রে বন্ড, ডেরিভেটিভস সহ বিনিয়োগেরর ক্ষেত্র বিস্তৃত করা গেলে এই ধরণের পরিস্থিতি দ্রুত মোকাবেলা করে বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল