,

ছোট বোনকে বিয়ে করলেন স্বামী, আপত্তি নেই স্ত্রীর

news-image

নাজিরপুর  প্রতিনিধি : দুই বোনের এক স্বামী। শুনতেই মনে হতে পারে এটি গল্প বা সিনেমার কোন কাহিনী। কিন্তু বস্তবতা অনেক সময় গল্প-সিনেমাকেও হার মানায়। পিরোজপুরের নাজিরপুরে কাঁঠালিয়া এলাকার একটি ঘটনা যেন তার প্রকৃষ্ট উদাহারণ। যেখানে আপন দুই বোনকে নিয়ে সংসার করে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক।

জানা গেছে, উপজেলার কাঠাঁলিয়া গ্রামের এক যুবক পাঁচ বছর আগে পূজা পালকে (ছদ্মনাম) বিয়ে করেন। ওই সংসারে তাদের দুটি সন্তানও করয়েছে। কিন্তু সম্প্রতি গোপনে আপন শ্যালিকাকেও বিয়ে করেন ওই যুবক। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

যুবকের শ্যালক জানান, বড় বোনের বিয়ের পর ভগ্নিপতির বাসায় থেকেই পড়াশুনা করতেন শ্যালিকা। এসময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে শ্যালিকাকে বাড়ি ফিরিয়ে নেওয়া হলেও তিনি আবারও ভগ্নিপতির কাছে চলে যান। পরে বিয়ে করেন তারা।

ওই যুবকের প্রথম স্ত্রী জানান, ‘এ বিয়ে আমি মেনে নিয়েছি। আমার ছোট বোনকে নিয়ে একই ঘরে সংসার করব। আমার কোন আপত্তি নাই’।

যুবকের চাচা বলেন, ‘তারা বিবাহ করেছে শুনেছি। আনুষ্ঠানিকভাবে এখনও বিয়ে হয় নাই। দিন-তারিখ দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক করব’।

তবে, ওই যুবকের সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফেনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘মেয়ের বাবা একটা অভিযোগ দিয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে উভয়কে থানায় হাজির করি। তারা উভয়ই এ বিয়ে মেনে নিয়েছেন এবং ঘর সংসারও করবেন, কেউ কোন মামলা করবে না’

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম