,

উখিয়ায় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭/৮টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ইব্রাহীম আজাদ জানান, দুপুরে আগুনে ক্যাম্প-৭ এর পুলিশ বক্স সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের আংশিক পুড়ে যায় এবং ৭-৮টি দোকান পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের টিম আসলে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

১৪-এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, খবর পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যাওয়ায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছেন। এর আগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে ১৫ জন রোহিঙ্গা মারা যায়। তখন প্রায় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম