,

কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা, রাস্তায় ট্যাংক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিবিবি অনলাইনে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের শহরতলীর মহাসড়কে ফিরছে রাশিয়ার ট্যাংক।

টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘শত্রুরা’ এখন ওবোলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।

তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা মলোটভ ককটেল তৈরি করে পাল্টা লড়াই শুরু করেন। সেই সঙ্গে অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যও পরামর্শ দেন।

টুইটে বলা হয়, ‘শান্তিপ্রিয় বাসিন্দারা সতর্ক থাকুন। বাসা ছেড়ে বাইরে বের হবেন না।’

কিয়েভে থাকা বিবিসির সংবাদদাতারা এর আগে গোলাগুলির শব্দ পাওয়ার তথ্য জানিয়েছিলেন, যদিও সেটা ঠিক কোথায় থেকে আসছে, তা পরিষ্কার বুঝতে পারেননি।

তারা এখন জানাচ্ছেন, শহরে বড় ধরণের বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

ইউক্রেন বলছে, অন্তত ৩৩টি বেসামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে রাশিয়া। পরিস্থিতি যখন এমন তখন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুদ্ধে রাশিয়ার ৪৫০ জনের প্রাণহানী হয়েছে। এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস টুইট করেছেন, ‘১০ মিনিটে কিয়েভে দুই দফা গুলির আওয়াজ শোনা গেছে। কি ঘটছে, বোঝা অসম্ভব। তবে গুজব ছড়িয়েছে যে, রাশিয়ার নাশকতাকারীরা এরই মধ্যে শহরের মধ্যে কর্মকাণ্ড শুরু করেছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য