,

ভিসা ছাড়া ইউক্রেন থেকে পোল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা

news-image

অনলাইন ডেস্ক : ভিসা ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে দেশটিতে আশ্রয় নিতে পারবেন। আজ শুক্রবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস সূত্রে জানা গেছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে তারা।

ওয়ারশ’র বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল শনিবার সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।

এদিকে, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি