,

ঘরেই তৈরি করুন মজাদার শনপাপড়ি

news-image

নিউজ ডেস্ক : সেমাই বিভিন্ন ভাবে তো রান্না করা যায়ই। আবার এটি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তেমনই একটি খাবার হলো সেমাই শনপাপড়ি। হাতের কাছের অল্পকিছু উপাদানেই সহজেই তৈরি করতে পারেন এই খাবারটি। চলুন তবে জেনে নেই সুস্বাদু শনপাপড়ি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

সেমাই- ১ প্যাকেট

চিনি- আধা কাপ

ঘি- আধা কাপ

কনডেন্সড মিল্ক- ১ কাপ

বাদাম ও কিশমিশ- পছন্দমতো

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

প্রণালি

প্রথমে একটি ননস্টিক পাত্রে ঘি গরম করে নিন। এবার সেমাই ছোট ছোট করে ভেঙে গরম ঘিয়ে দিয়ে মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন। সেমাই লালচে হয়ে এলে এতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুলার আঁচ বন্ধ করে সহনীয় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি সমান ট্রেতে সামান্য ঘি মেখে সেমাইগুলো ঢেলে চেপে চেপে সমান করে নিন। ফ্রিজে ১ ঘন্টা জমাট বাঁধার জন্য রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে দুধের গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মজাদার সেমাই শনপাপড়ি।

বিকেলের নাসতায় বা আতীথিয়তায় এর জুড়ি মেলা ভার।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়