,

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিরো আলমের গান

news-image

বিনোদন প্রতিবেদক : যখন বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখি; তখন যেন থমকে আছে গোটা দেশবাসী। প্রতিবাদের ভাষা যেন অনড়! কেউ কোনো সাড়া না দিলেও এবার প্রতিবাদী হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। আর সেই প্রতিবাদি ভাষা তিনি তুলে ধরেছেন গানে।

আজ বুধবার ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনাম একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। এর কথা লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর মিউজিক করেছেন মমো রহমান। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে উন্মুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আলু-পেঁয়াজ-তৈলের দামসহ সব কিছু দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৩০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের মতো গরীব মানুষের কি হবে? তাহলে বোঝেন বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশ যখন স্থবির। সেখানে মানুষ তো আগে বেঁচে থাকতে হয়। পরে না হয় ফ্লাট-গাড়ি-বাড়ি কেনা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো অনেকেই ক্ষমতার গরমে চলে। টাকা দিয়ে পুরস্কার কিনে? অনেকেই ভয়ে কথা বলতে পারে না। তাই আমার এই প্রতিবাদীমূলক গান করা। কেউ তো কথা বলতে ভুলে গেছে। তাই আমি আমার মতো করে প্রতিবাদ শুরু করলাম। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতে হবে বলে।’

উল্লেখ্য, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও তার ৩টি সিনেমাসহ একাধিক গানের কাজে গাজীপুরে শুটিং করছেন বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি