,

টিকাকেন্দ্রে মানুষের হুড়োহুড়িতে আহত ৩০

news-image

সাভার প্রতিনিধি : সাভারে করোনার প্রথম ডোজের টিকা নিতে এসে উপচে পড়া মানুষের হুড়োহুড়িতে আহত হয়েছেন স্বাস্থ্যকর্মী ও আনসার সদস্যসহ কমপক্ষে ৩০ জন। আজ বুধবার সকাল থেকেই হাজারো মানুষের জমায়েতে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন টিকাকেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলে আহত হন তারা।

২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে- সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমের এমন ঘোষণার পর থেকেই পোশাক শ্রমিকদের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সরকার এ সিদ্ধান্ত থেকে কিছুটা সরে গেলেও সাভারে বরং টিকা প্রত্যাশীদের চাপ বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বুধবার সকাল থেকে হাজারো তৈরি পোশাক শ্রমিক কর্মস্থল ছেড়ে টিকার জন্য ভিড় জমান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে হুড়োহুড়িতে অন্তত ৩০ জন আহত হন।

এ সময় টিকা না নিয়েই ফিরে যান অনেকেই। পুলিশের লাঠিচার্জ এবং হুড়োহুড়িতে বেশকিছু বৃদ্ধ নারী-পুরুষকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখা যায়। অনেককে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, টিকা প্রত্যাশী হাজারো মানুষের উপচে পড়া ভিড় আর হুড়োহুড়িতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। কোনোভাবেই এই চাপ সামলানো যাচ্ছে না বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। থানার সব ফোর্স টিকাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না