,

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মুনিম-ইয়াসির

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সন্ধ্যায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে দলে ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। আর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী।

এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়ারদের মধ্যে বাদ পড়েছেন- আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

মিরপুর শের-ই-বাংলায় আগামী ২ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড