,

পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ পটুয়াখালীর কলাপাড়ায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’

এদিকে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা-থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। শীতের সঙ্গে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য