,

বৈদেশিক ডাকের চালানে এল পিস্তল ও গুলি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি এইটএমএম পিস্তল উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৬০টি কার্তুজ। আজ রোববার দুপুরে কাস্টমস কর্মকর্তারা গৃহস্থালি পণ্যের নামে আসা একটি কার্টন খুলে এগুলো জব্দ করেন।

একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে ড্রিল মেশিন, কাঁচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।

তিনি আরও বলেন, চারটি পিস্তলের মধ্যে দুটি পিস্তল প্লাস্টিকের তৈরি হওয়ায় খেলনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। এই চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামে এক বাংলাদেশি প্রবাসী। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।

কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি প্রাপক ও প্রেরকের বিরুদ্ধে বন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর