,

খায়রুজ্জামানকে হস্তান্তরে মালয়েশিয়ান আদালতের নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালত।

এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে গত বুধবার দেশটির সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে গ্রেপ্তার করে অভিবাসন পুলিশ।

তাকে গ্রেপ্তারের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন বৃহস্পতিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারকে জানিয়েছিলেন, একটি অভিযোগ থাকায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তার দেশের একটি অনুরোধও রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে বাংলাদেশ হাই কমিশনকে বুধবারই চিঠি দিয়ে জানায়, অভিবাসন সংক্রান্ত আইন লংঘনের জন্য খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের আগস্ট পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়। দেশে ফিরে আসা ঝুঁকি মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।

এক যুগের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসা অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর খায়রুজ্জামানের আইনজীবী এ এস ডালিওয়াল অবিলম্বে তার মুক্তি দাবি করে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছিলেন।

সেই নোটিশে আইনজীবী এ এস ডালিওয়াল বলেন, মোহাম্মদ খায়রুজ্জামান (UNHCR নং 354-10C02267) নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কোনো বৈধ কারণ ছাড়াই আটক করেছে। ইউএনএইচসিআর কার্ডধারী হিসেবে খায়রুজ্জামানের মালয়েশিয়ায় থাকার অধিকার রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত