,

বনানীর রেস্তোরাঁয় জায়েদকে ঘিরে নীলনকশা

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হওয়ার পর আপিল বোর্ডে গিয়ে সদ্য সেই পদ হারানো চিত্রনায়ক জায়েদ খান দাবি করেছেন, তাকে ঘিরে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় নীলনকশা তৈরি করা হয়েছিল।

রেস্তোরাঁয় করা সেই নীল নকশা অনুযায়ীই গতকাল (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করেছে বলে দাবি করেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না করানো হয় এ জন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আজকেও আইনি নোটিশ পাঠিয়েছে। তারা কেউ-ই আইন মানছেন না। সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে নিয়ে নিপুণ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বনানীর একটি রেস্তোরাঁয় এই নীলনকশা তৈরি করেন। ওদের গোপন সেই তথ্য আমার কাছে আছে। আইনের কাছে এই নীলনকশা টিকতে পারবে না। এখন আমার একটাই পথ, আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া।’

তিনি নিজেকে এখনও সাধারণ সম্পাদক দাবি করে বলেন, ‌‘আমি এখনও সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এর সম্মান আমাকে রাখতেই হবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি