,

চট্টগ্রামে ওয়ানডে, ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : মাঝে অনেক কথা-বার্তা, পর্যবেক্ষণ আর পর্যালোচনা হয়েছে। এক সময় মনে হচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম একটি ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচও বুঝি ঢাকায় অনুষ্ঠিত হবে না।

তার পরিবর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই বুঝি খেলা হবে। তাই ঘটা করে বিসিএল ওয়ানডে ফরম্যাট হলো সিলেটে।

বিসিবির নতুন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিজ চোখে মাঠ ও উইকেট পরিদর্শনও করে গেছেন সিলেট থেকে। তখন মনে হচ্ছিল চট্টগ্রামের পাশাপাশি আফগানদের সঙ্গে সিরিজ হতে পারে সিলেটেও।

কিন্তু শেষ পর্যন্ত সিলেট বাতিল হয়ে গেছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস আজ শনিবার সকালে দিয়েছেন এ তথ্য।

জালাল জানান, সিলেটে খেলা হবে না। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ এর সবকটা খেলা হবে বন্দর নগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আফগানদের সফর। ওই অংশটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আর দ্বিতীয় এবং শেষ পর্বে ঢাকায় হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী