,

কমিউনিটি ক্লিনিকে আরও অর্থায়ন প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বিশেষ করে যারা সরাসরি খেতে-খামারে, বিলেঝিলে কাজ করেন, তাঁদের কল্যাণের জন্য কিছু করা।

আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই, তখন রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভেতরে ঢুকি, তাঁদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়। এগুলোর মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তাঁরা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বরদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা সব সময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দেন।’

এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবু প্রতিটিতে আরও একাধিক শয্যা, প্রাথমিক সুযোগ-সুবিধা ও রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি-জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।’

কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত