,

কেনিয়ায় জনপ্রিয় ফুটবল ভক্তকে নিজ বাসায় কুপিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : কেনিয়ার সুপরিচিত ফুটবল ভক্ত আইজ্যাক জুমা ওনিয়াঙ্গোকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির জনপ্রিয় এই ফুটবল ভক্ত খুনের ঘটনায় বৃহস্পতিবার শোকপালন করেছেন কেনিয়ানরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মাঠে নিজ দেশের ফুটবল খেলার সময় রঙিন পোশাকে গ্যালারি মাতিয়ে রাখতেন ৫৬ বছর বয়সী আইজ্যাক জুমা। পা থেকে মাথা পর্যন্ত কেনিয়ার পতাকার রঙে নিজেকে আঁকিয়েছেন বহুবার। গ্যালারিতে বিভিন্ন রকমের নাচে দেখা যেতো তাকে।

তার মৃত্যুতে টুইট বার্তায় শোক জানিয়েছে কেনিয়ার ফুটবল দল হারাম্বি স্টারস। কে বা কারা তাকে খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় দুই দশকের বেশি সময় হারাম্বি স্টারসের এবং এএফসিসহ কয়েকটি শীর্ষ ফুটবল ক্লাবের হয়ে বিজ্ঞাপনের কাজ করেছেন। তিনি একসময় পত্রিকা বিক্রি করতেন।

২০১১ সালে ফুটবলে অবদানের জন্য ওনিয়াঙ্গোকে কেনিয়ার লাইফটাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য