,

স্বদেশের বিরুদ্ধে মানুষ কীভাবে কাজ করে, বোধগম্য নয় আইজিপির

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করেন, সে দেশেরই বিরুদ্ধে কীভাবে কাজ করে তা তার বোধগম্য নয়। তিনি বলেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিন গতকাল সোমবার রাতের অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। অধিবেশনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন মতবিনিময় সভায় অংশ নেন। রাজারবাগে পুলিশ মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মতো অবস্থা নেই। তিনি এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এ মতবিনিময় সভা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উল্লেখ করেন ড. বেনজীর।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না। এ ক্ষেত্রে কাজ করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘের পিসকিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত