,

১১ বছর আগের ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, দুই বান্ধবী খালাস

news-image

আদালত প্রতিবেদক : প্রায় ১১ বছর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় আরিফ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভিকটিমের দুই বান্ধবীসহ তিনজনকে খালাসও দিয়েছেন ট্রাইব্যুনাল।

গতকাল মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আরিফকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। রায়ে খালাস পাওয়া তিন আসামি হলেন-ভিকটিমের দুই বান্ধবী ফাতেমা আক্তার শান্তা ও আরিফা আক্তার ইতি এবং শান্তার ভাই শিপন।

ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মিসেস মাহমুদা আক্তার দণ্ড ও খালাসের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ৩১ জুলাই বিকেলে আরিফসহ অপর তিন আসামির সাথে ভিকটিমের কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। ওই বছর ৩ আগস্ট সন্ধ্যায় ভিকটিমের পরিবার ইন্টারনেটে ভিকটিমের সাথে আরিফের যৌন সম্পর্কের দৃশ্য দেখতে পায়।

পরে পরিবারের জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, একই বছর ৭ জুন সকালে স্কুলে যাওয়ার পথে তার দুই বান্ধবী তাকে শান্তার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে চকলেট খেতে দেয়। চকলেট খাওয়ার পর সে অস্বাভাবিক হয়ে পড়ে এবং তার ঘুম ঘুম ভাব হয়। সকাল ১০টার দিকে আরিফ শান্তাদের বাসায় আসে। তারপর তাকে ধর্ষণ করে। অপর তিন আসামি সেই অশ্লীল ছবি ধারণ করে। পরে হুমকি ধামকি দিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়।

ওই ঘটনায় ভিকটিমের বাবা ২০১১ সালের ৬ আগস্ট চারজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৬ ডিসেম্বর চার জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাজহারুল ইসলাম।

২০১২ সালের ৮ অক্টোবর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত