,

আরজে নীরা কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা এলাকায় পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

নীরার পক্ষে আইনজীবী শরিফুল ইসলাম জামিন আবেদনের শুনানিতে বলেন,‘নীরা নির্দোষ। ঘটনার বিষয়বস্তুর সাথে সে মোটেও জড়িত না। সে পরিস্থিতির শিকার। সে কোনো ঘটনা ঘটায়নি। এজন্য কোনো ধারা তার সাথে যায় না। সে একজন গৃহিনী। তিন মাসের অন্তঃসত্ত্বা। সবকিছু বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুরের প্রার্থণা করছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এরআগে গত রোববার আরজে সাইমা নীরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসাম মাসুদ। গত ২২ জানুয়ারি রাজধানী থেকে নীরাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরআগে ওই পুরুষ বিউটি ব্লগার গত ২১ জানুয়ারি ভাটারা থানায় একটি যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন সেই পুরুষ বিউটি ব্লগার। পরবর্তী সময়ে বসুন্ধরা এলাকায় সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত