,

মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে একটি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- তরুণী বৈদ্য, অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস ও বিজয় বৈরাগী। এছাড়া মামলার ২ নম্বর আসামি গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালীন সময়ে মারা যান।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৪ অক্টোবর দুর্গাপূজা থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম রাধারানী বৈদ্যকে অপহরণ করেন আসামিরা। পরে পাথুলিয়া বিলে নিয়ে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে হত্যার পর মরদেহ কচুরিপানার মধ্যে গুম করে। পরদিন নিহতের ছেলে বিষ্ণুপদ বৈদ্য রাজৈর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে ঘটনার ১১ দিন পর পাথুলিয়া বিল থেকে রাধা রানী বৈদ্যের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ বিচারিক কাজ শেষে সোমবার বিকেলে রায় ঘোষণা করেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত