,

লুটপাট ধামাচাপা দিতে ১৪ বছর ধরে ল‌বিস্ট নিয়োগ করেছে সরকার : বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে ল‌বিস্ট নিয়োগ করেছে বলে সরকারের দেওয়া অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছে বিএনপি। উল্টো দলটির নেতারা বলছেন, চু‌রি-ডাকা‌তি ক‌রে দে‌শের অর্থ লুণ্ঠনের অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য সরকার বিদেশে ১৪ বছর ধরে ল‌বিস্ট নি‌য়োগ ক‌রে‌ছে।

দল‌টির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, এই অভিযোগ ভি‌ত্তিহীন ও বানোয়াট। যখন বি‌দে‌শ থে‌কে কিছু ব্যক্তিবর্গ ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা এসেছে, যখন এই সরকার গণতান্ত্রিক সামিটে আমন্ত্রণ পায় না; তখন এই প্রশ্নগু‌লো উঠেছে। অথচ যখন আমরা দে‌খে‌ছি দে‌শে গণতন্ত্র নাই, মানুষ হত্যা করা হ‌চ্ছে, চু‌রি-ডাকা‌তি ক‌রে দে‌শের অর্থ লুণ্ঠন করা হ‌চ্ছে তখন এগু‌লো ধামাচাপা দেওয়ার জন্য তারা বিদেশে ১৪ বছর ধরে ল‌বিস্ট নি‌য়োগ ক‌রে‌ছে।

তিনি আরও বলেন, পত্রপত্রিকায় যখন খবর বের হয়েছে, তখন সরকার মিথ্যা বানোয়াট কতগুলো ডকুমেন্ট দিয়ে তাদের অপকর্মের জবাব দেওয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করছে।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের সমা‌ধি‌তে তার ৮৬তম জন্মবা‌র্ষিকী‌তে ফু‌লেল শ্রদ্ধা জানা‌নো শেষে বুধবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ সব কথা ব‌লেন খন্দকার মোশাররফ।

এ দিকে নির্বাচন ক‌মিশন গঠ‌নে সরকা‌রের খসড়া আইন অনুমোদনের সমালোচনা ক‌রে স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস ব‌লেন, নির্বাচন ক‌মিশন গঠ‌নে অনু‌মোদন দেওয়া খসড়া আইন হ‌চ্ছে বাকশাল পাকাপোক্ত করা। নির্দলীয় সরকার না আসলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু নির্বাচনে যাবেই না সেটা নয়; আমরা নির্বাচন প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পি নেতা নজরুল ইসলাম খান, গ‌য়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল ক‌বির রিজভী, খায়রুল ক‌বির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উ‌দ্দিন চৌধুরী, না‌জিম উদ্দিন আলম, ফজলুর রহমান‌ খোকন, ইকবাল হো‌সেন শ্যামল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের