,

ইসি গঠনে রাষ্ট্রপতিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৫ প্রস্তাব

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতিকে পাঁচ প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশগ্রহণ করে প্রস্তাবগুলো দেন।

তাদের দাবিগুলো হলো- সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহি মূলক, স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা। কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মোতাবেক সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা। নির্বাচন কমিশনের সব পরামর্শ-নির্দেশ রেডিও টেলিভিশনসহ সব সম্প্রচার মিডিয়া কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা। এ সংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করতে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ এবং এরপরে তা সংসদে অনুমোদন করা। তাহলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা সংশয়ের অবকাশ থাকবে না।

প্রতিনিধি দলে ছিলেন ইসলামিক খাজা এনায়েত উল্লাহ, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, মুহাম্মদ শাহীদুল আলম রিজভী ও এম. এম. নাঈম উদ্দীন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড