,

ভক্তদের সুখবর দিলেন দেব

news-image

অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ধরে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। দেশটিতে রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী আক্রান্ত হয়েছেন। এ তালিকায় টালিউডের হার্টথ্রুব অভিনেতা দেবের নামও যুক্ত হয়েছিল।

তবে দেব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিয়েছেন। রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন তিনি করোনামুক্ত হয়েছেন। টুইটারে তিনি লিখেছেন— করোনামুক্ত হয়েছি। তবে এখনই বাড়ি থেকে বের হচ্ছি না। আইসোলেশনে থাকব। খবর হিন্দুস্তান টাইমসের।

টুইটারে দেব জানিয়েছেন, তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারে রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আগামী সাত দিন নিয়ম মেনে বাড়িতেই থাকবেন।

এর আগে গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর জানিয়েছিলেন দেব। সঙ্গে জানা যায়, রুক্মিণী মৈত্ররও করোনা পজিটিভ। তার পর থেকে দুজনেই স্বেচ্ছায় গৃহবন্দি ছিলেন। তবে এর মধ্যেও হাসিখুশি মেজাজেই ছিলেন দেব। কখনও সহকর্মীর কাছে কোয়ারেন্টিনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন। কখনও বান্ধবীর সঙ্গে ঠাট্টা করেছেন। কিন্তু তাতেও অনুরাগীদের উদ্বেগ কমছিল না।

অবশেষে রোববার সন্ধ্যায় দেব জানালেন, তিনি করোনামুক্ত হয়েছেন। তার পর থেকে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে রুক্মিণী এখনও করোনা পজিটিভ কিনা, তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য