,

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। রোববার রাতে টঙ্গীর গাজীবাড়ি ও বউ বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন বৃদ্ধা ও অপরজন তরুণী। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ২৫। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর গাজীবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাত ১২টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুণী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর