,

সু চির আরও ৪ বছর কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত।

অবৈধ ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে এই কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। খবর স্কাই নিউজের।

সোমবার জান্তাশাসিত দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে— জান্তা সরকারের করা সব মামলার রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়, তখন অবৈধ ওয়াকিটকি পাওয়ার অভিযোগ ওঠে।

তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করেন, তারা বিনা ওয়ারেন্টেই তার বাড়িতে যান।

এর আগে নির্বাচনি প্রচারে কোভিড নিয়ম লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সু চিকে চার বছরের সাজা দেন জান্তার আদালত।

সোমবারের মামলার ঘোষণা ছাড়া সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।

উল্লেখ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি