,

বিপিএলে খেলার অনুমতি পাননি লঙ্কান ক্রিকেটাররা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অনুমতি পাননি দেশটির ক্রিকেটাররা।

২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। ছয় দলের এই আসরে শ্রীলঙ্কার মোট ৯ জন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। দলগুলো এখন এই খেলোয়াড়দের বিকল্প খুঁজে নিচ্ছে।

ফরচুন বরিশাল শনিবার জানায়, দানুশকা গুনাথিলাকার পরিবর্তে ডোয়াইন ব্রাভোকে দলে নিয়েছে তারা। এ থেকে বোঝা যাচ্ছে যে অন্য দলগুলোও লঙ্কান ক্রিকেটারদের বিকল্প খুঁজছে।

বরিশালে গুনাথিলাকা ছাড়াও ছিলেন নিরোশান ডিকভেলা। কুমিল্লা দলে ভিড়িয়েছিল কুশল মেন্ডিসকে। ড্রাফট থেকে সিলেট সানরাইজার্স দলে নেয় দিনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো পেরেরাকে।

খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছিল তিন লঙ্কানকে। তারা হলেন- থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে এবং সিক্কুজি প্রসন্নকে। ঢাকা নিয়েছিল উসুরু উদানাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজেদের এফটিপি কমিটমেন্টের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ছাড়বে না এসএলসি।

সম্প্রতি বেশ কিছু শ্রীলঙ্কান ক্রিকেটার বোর্ডকে কিছু না জানিয়ে অবসরের ঘোষণা দিয়েছে। যা এসএলসির জন্য বেশ উদ্বেগজনক।

এসএলসি এরই মধ্যে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে কোচিং প্যানেলে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি নিশ্চিত করতে চাচ্ছেন, তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী