,

বৃষ্টিপাতের পর কমতে শুরু করবে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের শঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌষের শেষে তীব্র শীত থাকার কথা থাকলেও সারা দেশে শীতের তীব্রতা কমেছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। একদিনের ব্যবধানে শনিবার দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরে আবার কমতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদরা জানান, আগামী দুই দিনও তাপমাত্রা বেশি থাকবে। তবে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা আবার কমতে থাকবে। শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ছিল ১৪ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে তারা বলেছে, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য