,

তিন মাস ধরে তাজউদ্দীনের ল্যাবে ৮ ধরনের পরীক্ষা বন্ধ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে রি-অ্যাজেন্ট না থাকায় তিন মাস ধরে হাসপাতালের ল্যাবে সিরাম ইলেক্ট্রোলাইট, ট্রপোনিনসহ গুরুত্বপূর্ণ আট ধরণের বিভিন্ন পরীক্ষা হচ্ছে না। এতে চিকিৎসকদের প্রিস্ক্রাইব করা এসব পরীক্ষা বাইরে থেকে করতে গিয়ে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। শুধু তাই না, বাইরে থেকে এসব পরীক্ষা করার জন্য তাদের অধিক খরচ গুণতে হচ্ছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের টেকনোলজিস্ট মোমেন হোসেন মোল্লা বলেন, প্রায় ৪ মাস ধরে রি-অ্যাজেন্ট সঙ্কট থাকায় সিরাম ইলেক্ট্রোলাইট, ট্রপোনিন, টিএসবি, টি-৩, টি-৪, এফএসএইচ, এলএইচসহ গুরুত্বপূর্ণ আটটি পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও এখনও এ সঙ্কট দূর হয়নি। হাসপাতালে ট্রপোনিন পরীক্ষার জন্য ৩০০ টাকা এবং ইলেক্ট্রোলাইট পরীক্ষার জন্য ২০০ টাকা লাগলেও বাইরে এ পরীক্ষার জন্য যথাক্রমে ১৩০০ ও ১২০০ টাকা রাখা হচ্ছে জেনেছি।

সম্প্রতি হৃদরোগ, কিডন ও ডায়াবেটিস রোগে আক্রান্ত মহানগরের ভোগড়া এলাকার বছিরন নেছা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকের পরামর্শে ইলেক্ট্রোলাইটসহ কয়েকটি পরীক্ষা করতে হয়। আগে এসব পরীক্ষা অল্প খরচে হাসপাতালে করা গেলেও বর্তমানে এখানে এসব পরীক্ষা বন্ধ থাকায় বাইরে থেকে প্রায় ১০ গুণ বেশি খরচে বাইরে থেকে করতে হয়েছে। এ সময় ওই ডায়াগনিস্টিক সেন্টারগুলোতে ভিড়ে পড়েও তাকে হয়রানি ও ভোন্তির শিকার হতে হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকারও সঙ্কটের কথা স্বীকার করে বলেন, এ মেডিকেল কলেজ প্রকল্পের তৎকালীন পরিচালকের মাধ্যমে হাসপাতাল ল্যাবে এসব পরীক্ষার যন্ত্রপাতি, সরঞ্জাম ও রি-অ্যাজেন্ট সরবরাহ করা হয়। চুক্তি মোতাবেক আমাদের ল্যাবে তিন বছর পর্যন্ত এসব পরীক্ষার রি-অ্যাজেন্ট সরবরাহ কথা থাকলেও প্রায় তিন মাস পর গত জুনের শেষ থেকে তারা রি-অ্যাজেন্ট সরবরাহ বন্ধ করে দেয়। এতে রি-অ্যাজেন্ট সঙ্কট দেখা দিলে কয়েক মাস ধরে হাসপাতালের ল্যাবে কয়েকটি পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে নিজস্বভাবে এসব কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মো. আসাদ হোসেন অবৈধভাবে মেডিকেলের নামে ওইসব যন্ত্রপাতি ক্রয় করেন ও রি-অ্যাজেন্ট নিজস্ব উদ্যোগে হাসপাতালে সরবরাহ করেন। যার অডিট অপত্তির পর তদন্তও হচ্ছে। তবে হাসপাতাল পরিচালক উদ্যোগ নিলে ওইসব যন্ত্রপাতি ও রি-অ্যাজেন্ট কেনা অসম্ভব নয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য