মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঁচ দিনের ব্যবধানে রংপুরে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহামুদ বশির আহমেদ জানান, রংপুরের মো. নবাব হোসেইন ওরফে নয়ন (২৮) নামে এক ব্যক্তি অভিযোগ করেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মিত্রবাড়ি মোড়ের ‘নিউরন প্লাস এন্ড জনসেবা গ্রæপ’ নামে নিবারণ চন্দ্র রায়ের ছেলে নারায়ণ রায় ওরফে দীপঙ্কর (২৮) বিভিন্নজনকে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে প্রতারক ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। গত ১ জানুয়ারি র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন থানার একাধিক মামলার পলাতক আসামি জয় নারায়ণ রায় ওরফে দীপঙ্করকে (২৮) গ্রেফতার করে।

এর আগে গত বুধবার বগুড়ায় চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। কুড়িগ্রাম জেলা থেকে রিজওয়ানুল নামের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা