,

আজ থেকে মাসব্যাপী গণটিকা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। তৃতীয় দফার এই গণটিকা চলবে জানুয়ারিজুড়ে। গণটিকায় পুরো মাসে ৩ কোটি ৩২ লাখ টিকা দেওয়া হবে।

সারা দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকাকেন্দ্রের পাশাপাশি গ্রামের ঘরে ঘরে করোনার টিকা নিয়ে যাবে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে ইপিআইয়ের নিয়মিত টিকাকেন্দ্র আছে ১ লাখ ২০ হাজার। এর মধ্যে মহানগরগুলোর ১০ হাজার ইপিআই কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে না। বাকি ১ লাখ ১০ হাজার কেন্দ্রে ইপিআইয়ের কর্মীরা করোনার টিকা প্রয়োগ করবেন। প্রতিটি ইউনিয়নে ২৪ থেকে ২৭টি নিয়মিত ইপিআই কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রের আশপাশের ৩০০ থেকে ৪০০ মানুষকে প্রতিদিন টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও করোনা টিকা বিতরণ এবং ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক দেশ রূপান্তরকে এই গণটিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, এর আগে আমরা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা দিয়েছি। এবার আমরা কমিউনিটি ক্লিনিকের আরও ভেতরে একেবারে ওয়ার্ড পর্যন্ত চলে যাব। এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। সিনোফার্ম, সিনোভ্যাক ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সী সব মানুষ এই গণটিকায় টিকা পাবেন। জানুয়ারি জুড়ে এই গণটিকায় প্রথম ডোজ দেওয়া হবে। পরের মাসে একইভাবে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

তিনি আরো বলেন, এ টিকা দিতে কোনো নিবন্ধন লাগবে না। নিবন্ধন থাকলেও চলবে, না থাকলে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে। আমরা তাদের নাম-ঠিকানা, বয়স, পেশা সব লিখে নেব। তারপর সুরক্ষা অ্যাপে নিজেরাই নিবন্ধন করব। আর সে যদি তার ভোটার আইডি ফটোকপি করে নিয়ে আসে, সেটার পেছনে লিখে দেব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য