,

২০২২ সালকে সবার আগে বরণ করে নিলো নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : সবার আগে ২০২২ সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ড। ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে ১২টা ছুঁয়েছে দেশটিতে।

আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে মেতে ওঠে অকল্যান্ডের স্কাই টাওয়ার। করোনা মহামারির কারণে এবারের আয়োজন ছিলো সীমিত। খবর টাইমস অব ইন্ডিয়া।

আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। নতুন বছরের শুরুতে অকল্যান্ডের রাতের আকাশ আলোকিত হয়ে উঠে আতশবাজির আলোকচ্ছটায়। নতুন বছরকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থাপনারও সেজে উঠেছে ঝলমলে আলোতে।

এ বছর ওমিক্রনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ সীমিত করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষ্যে জনসমাবেশ নিষিদ্ধ করেছে অনেক দেশ। বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি