,

শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলুন ব্রেড রোল

news-image

খাদ্য ডেস্ক : দুধ দিয়ে বেশ ঘন করে বানানো চা বা কফির সাথে তেলেভাজা হলে মন্দ হয় না। আপনার পরিবারে কোনও খুদে সদস্য থাকলে তাকেও বানিয়ে খাওয়াতে পারেন এটা। দেখুন কীভাবে বানাবেন ব্রেড রোল।

উপকরণ

পাউরুটি (৪-৫ টুকরো), আলু সেদ্ধ করে চটকানো (মাঝারি মাপের ২টি আলু), পেঁয়াজ কুচি (১টি), ক্যাপসিকাম কুচানো (২ টেবিল চামচ), গাজর কুচানো (২ টেবিল চামচ), মরিচ কুচি (১/২ চা চামচ), ধনেপাতা কুচানো (১ চা চামচ), আদা-রসুন বাটা (১ চা চামচ), লবন (স্বাদমতো), মরিচ গুঁড়া (১/২ চা চামচ), গোলমরিচ গুঁড়া (১/২ চা চামচ), চাট মশলা (১/২ চা চামচ), ব্রেড ক্রাম্বস (১ কাপ), তেল (ভাজার জন্য)।

পদ্ধতি

প্রথমে পাউরুটির ধারে থাকা খয়েরি অংশ কেটে নিন। এবার তা হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটা বড় বাটিতে রাখুন। তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা মরিচ, লবন, চাট মশলা, গোলমরিচ, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিন ভালো করে মেখে নিন। এবার তা চপের আকারে গড়ে নিন। তারপর তার গায়ে ব্রেডক্রাম্ব দিয়ে কোটিং তৈরি করে রাখুন। এবার কড়াইতে তেল গরম করুন। ব্রেড রোলগুলো দিয়ে সোনালি করে ভেজে নিন। সস আর স্যালাডের সাথে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়