,

মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয়ে ছিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হতেই পারেন না। সে সময় তাকে পাকিস্তানে নিতে লোক পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু খালেদা জিয়া নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে থেকে যান।

আজ শুক্রবার দুপুর ১টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে তিনি এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, বিগত চার দলীয় জোট সরকারের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়েছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি