,

খিলক্ষেতে রোড ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর উঠে গেল বাস

news-image

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে যাত্রীবাহী বাস। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ। তিনি টেলিফোনে যুগান্তরকে জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, এনা পরিবহণের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। ডিভাইডার ভেঙে উপরে উঠে যায়। এসময় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালক আহত হন।

পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। আরও চারজন যাত্রী ছিলেন মাইক্রোতে। তারা সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য