,

শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন সাতকানিয়ার চরতীতে বৌদ্ধবিহারে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত।

সোমবার চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী চার্জশিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার জয়নুল আবেদীন।

তিনি বলেন, আদালত আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানিতে শাহজাহান চৌধুরী আদালতে হাজির ছিলেন। শাহজাহান চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ১৮ জন আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন। এ মামলায় শাহজাহান চৌধুরী জামিনে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের রূপনগর সুদর্শন বৌদ্ধবিহারে তাণ্ডব চালায়। এতে বিহারের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি মূর্তিও চুরি করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এ মামলায় শাহজাহান চৌধুরীসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য