,

ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টকে কারাদণ্ড , সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়।  এরই মর্ধ্যে জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছ থেকে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম পাওয়া যায়।
এ ঘটনায় পর ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হাবিবুল বাশার নামে চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, ওই এজেন্ট কেন্দ্রে বসে মোবাইলে কথা বলছিলেন। তার কাছ থেকে মোবাইল নিতে চাইলে তিনি উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন। পরে তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন এবং সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা একটি খাম উদ্ধার করা হয়। খামে ১৭ হাজার টাকা ছিল।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, টাকার খাম উদ্ধারের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র