,

আবারও ইসরাইলে অর্থায়ন আটকে দিলেন মার্কিন সিনেটর

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে মার্কিন সরকারের পক্ষ থেকে আবারও অর্থ জোগান দেওয়ার বিরোধিতা করেছেন কেনটাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর র‌্যান্ড পল।

এর আগেও তিনি একাধিকবার ইহুদিবাদী দেশটিকে অর্থায়নের পদক্ষেপ রুখে দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

কানেকটিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের ইসরাইলপন্থি সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সর্বসম্মতভাবে ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার আহ্বান জানানোর পর র‌্যান্ড পল ওই প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করেন।

ব্লুমেন্থল বলেন, ইসরাইলের আয়রন ডোম প্রকল্পের উন্নয়নের জন্য আইনগতভাবে অর্থনৈতিক জোগান দরকার।

এ প্রসঙ্গে পল বলেন, আমি বাজেটের বাইরে কোনো ব্যয় করার বিরোধী, যদি না বাজেটের কোথাও কাটছাঁট করে অন্য জায়গা পূরণ করার প্রশ্ন না আসে।

তিনি বলেন, আমি যা বলছি তা শুধু কোনো মতামত নয়, এটিই প্রকৃত আইন। আমি আহ্বান জানাব প্রস্তাবিত বাজেট অনুসারে ব্যয় করা হোক।

ইসরাইলের জন্য বিগত বছরগুলোতে আমেরিকা ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। এ প্রসঙ্গ তুলে কেনটাকি থেকে নির্বাচিত এই সিনেটর পল আরও বলেন, এই সময়গুলোতে আমেরিকা-ইসরাইলের খুব ভালো মিত্র ছিল তাতে কোনো সন্দেহ নেই।

গত চার দশকে সম্ভবত ইসরাইলের জন্য আমেরিকা আট হাজার থেকে ১০ হাজার কোটি ডলার খরচ করেছে।

তিনি ইসরাইলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন, আমেরিকা শুধু তেলআবিবের এই ক্ষেপণাস্ত্র প্রকল্পেই ৭০০ কোটি ডলার জোগান দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য