,

বজরঙ্গি ভাইজান-টু করার ঘোষণা সালমানের

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীতি বজরঙ্গি ভাইজান সিনেমাটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। ভারতের বাইরেও দর্শকদের বেশ সাড়া পেয়েছে। সিনেমাটির গল্প ও অভিনয়শৈলী আজও দর্শকদের চোখে ভাসে।

এই সিনেমার সিক্যুয়াল করার ঘোষণা দিয়েছেন বলিউড ভাইজান। সিনেমার গল্প লিখবেন এস এস রাজামৌলি ও কে ভে ভাইজেন্দ্রা প্রসাদ। রাজামৌলি ও থ্রি আর টিমের সমর্থনে রোববার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করন জোহর, এস এস রাজামৌলি, রাম চরণ এবং আলিয়া ভাট। অজয় দেবগনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারনে তিনি যাননি।

উল্লেখ্য যে, কে ভি ভিজেন্দ্র প্রসাদের লেখা গল্পে নির্মিত বজরঙ্গি ভাইজান সিনেমাটি পরিচালনা করেন কবির খান। বলিউড সেনসেশন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী এতে অভিনয় করেন। এই ছবি ছোট্ট শিশু মুন্নির ভূমিকাটি সবাইকে বিমোহিত করে। ২০১৫ সালের ১৭ জুলাই বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছে।

রোববারের অনুষ্ঠানে সালমান খান বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমা বজরঙ্গি ভাইজান। এস এস রাজামৌলির বাবাকে এই ছবিতে কাস্ট করার জন্য ধন্যবাদ জানান তিনি। তিনি বজরঙ্গি ভাইজান টু করার ঘোষণা দেন। এরপরই অনুষ্ঠানের আয়োজক করণ জোহর জানতে চান, এটি কি আমরা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেব? জবাবে বলিউড ভাইজান বলেন, হ্যা করণ। পরিচালক জানান, মুন্নিও এই সিনেমায় থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য