,

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ৭৪ জনের কাছ থেকে পাঁচ হাজার ৫৮৮ পিস ইয়াবা, ২০৩ দশমিক ৫ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৩১০ বোতল দেশীয় মদ, ১৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও নয় হাজার পিস টাপেন্টাডল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত