,

কাজের মানের বিষয়ে আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকল্পের কাজের মানের বিষয়ে আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সতর্ক বার্তা দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন।

প্রধানমন্ত্রী একনেকে বলেছেন, ৩৬০টি মডেল মসজিদে যেন ইসলামিক সাংস্কৃতিক শিক্ষা দেওয়া হয়। দেশের যুবকরা যেন জঙ্গিবাদে ঝুঁকে না পড়ে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে আরও বলেন, দেশের দক্ষিণে বেশি করে ধান চাষ করতে হবে। ধান চাষকে দেশের দক্ষিণে জনপ্রিয় করতে হবে। প্রয়োজনে লবণাক্ততা সহনীয় ধান উদ্ভাবন করতে হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, যে টাকা ব্যয় করি তা যেন যথাযথভাবে ব্যয় করা হয়। এছাড়াও তিনি বলেছেন, করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এর নাম ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে করোনার উদ্বেগজনক ধরন হিসেবে বর্ণনা করছে। নতুন এ ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব। জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এ ভাইরাস নিয়ে আবার অচেনা এক উদ্বেগ নতুন করে দেখা দিয়েছে। ওমিক্রন নিয়ে একনেক সভায় আলোচনা হয়েছে। দেশবাসীকে সবাই আরো শতর্কসহ সবাই মাস্ক পরতে বলা হয়।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ওমিক্রন নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। অধিক পরিমাণে সুরক্ষা নিতে হবে। ওমিক্রন বিষয়টি একনেক সভায় আলোচনা হয়েছে। এটাকে অবহেলা করা যাবে না। সবাইকে আরো সতর্ক হতে হবে। ওমিক্রন প্রতিরোধে প্রাথমিক সুরক্ষা হিসেবে সবাইকে মাস্ক পরতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য