,

ব্রাহ্মণবাড়িয়ায় সায়াটের আঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ধান মাড়াইয়ের কাঠের হাতল (সায়াটের) আঘাতে ছুট্টু মিয়া (৬৫) নামে এক বাবা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ছেলে মনির হোসেনকে (৩০) গ্রেপ্তার  করেছে পুলিশ।এর আগে বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ছোট্টু মিয়া তার ছেলে মনির দুজনে ইটমিলে কাজ করে জীবিকা নির্বাহ করে। ইটমিল থেকে অগ্রিম ৬৫০০০/= টাকা নিয়ে আসে। এই টাকা খরচ করাকে কেন্দ্র করে বাবা ছেলের মাঝে মনোমালিন্য হয়। বাবা তার ছেলেকে ইটমিলে যেতে বললে ছেলে যেতে রাজি না হলে এ নিয়ে দুজনের মর্ধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে   ছেলে মনির হোসেন ধান মাড়াই করার কাঠের তৈরী হাতল (সায়াট) দিয়া তাহার বাবার মাথায় আঘাত করিলে মাথায় গুরুতর হয়।পরে দ্রুত জেলা সদর  হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, এ ঘটনার অভিযুক্ত ছেলে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের তৈরী হাতল (সায়াট)  উদ্ধারসহ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য